চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী ‘সদস্য (রুকন) শিক্ষা শিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আয়োজিত এ শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাওলানা আবুজার গিফারী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, সাবেক চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ইয়াহইয়া খালেদ।
শিক্ষা শিবিরে দারসের সম্মানিত মেহমান হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোমস্তাপুর উপজেলা শাখার আমির মুহাম্মদ ইমামুল হুদা।
শিক্ষা শিবিরে তাজকিয়ায়ে নফস, সমাজ পরিবর্তনে সামাজিক কার্যক্রমের গুরুত্ব ও পদ্ধতি, ইসলামী আন্দোলনের নেতৃত্বের গুণাবলি, আনুগত্য, পরামর্শ ও মুহাসাবাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা সংগঠনের দায়িত্বশীলদের ব্যক্তিগত চরিত্র গঠন, আত্মশুদ্ধি এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী এ শিক্ষা শিবিরে গোমস্তাপুর উপজেলা জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) ও দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।
গোমস্তাপুরে জামায়াতের সদস্য (রুকন) শিক্ষা শিবির অনুষ্ঠিত
-
আবুল কালাম আজাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি - আপডেট সময় : ১২:৩৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- 36
জনপ্রিয় সংবাদ




















