ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোমস্তাপুরের আলীনগর ইউনিয়ন পরিষদের অর্থায়নে আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান ও বিশুদ্ধ পানির পাইপলাইন স্থাপন-সংস্কারে ৮০ হাজার টাকা অনুদান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৮ নং আলীনগর ইউনিয়ন পরিষদের অর্থায়নে আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আধুনিকায়ন এবং ছাত্র-ছাত্রীদের তথ্যপ্রযুক্তি শিক্ষায় এগিয়ে নিতে একটি ল্যাপটপ প্রদান এবং বিদ্যালয় ও আশপাশের এলাকার মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে পাইপলাইন স্থাপন ও সংস্কার কাজের জন্য নগদ ৮০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৮ নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোঃ মাসুম বিদ্যালয়ের জন্য একটি ল্যাপটপ প্রদান করেন। বিদ্যালয়ের পক্ষ থেকে ল্যাপটপ গ্রহণ করেন প্রধান শিক্ষক আলাউদ্দিন। একই অনুষ্ঠানে বিশুদ্ধ পানির পাইপলাইন স্থাপন ও সংস্কার কাজের জন্য ৮০ হাজার টাকার চেক গ্রহণ করেন গ্রামীণ পানি সরবরাহ সমিতির কোষাধ্যক্ষ আলাউদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়ন পরিষদের সচিব সজীব সাহা, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদির, ৪ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদ্দাম হোসেন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মেসবাউল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান শিক্ষক আলাউদ্দিন তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান যুগে তথ্যপ্রযুক্তি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করায় আমাদের পাঠদান, প্রশাসনিক কার্যক্রম এবং ডিজিটাল শিক্ষা ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে। আমরা চেয়ারম্যান মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
গ্রামীণ পানি সরবরাহ সমিতির কোষাধ্যক্ষ আলাউদ্দিন বলেন, “আলীনগর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় বিদ্যালয়ে বিশুদ্ধ পানির পাইপলাইন স্থাপন ও সংস্কার কাজ বাস্তবায়িত হলে শুধু বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী নয়, আশপাশের সাধারণ জনগণও নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাবে। এটি একটি জনকল্যাণমূলক উদ্যোগ। এ সহযোগিতার জন্য আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবুল কাশেম মোঃ মাসুমসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
৮ নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোঃ মাসুম তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা, প্রযুক্তি এবং বিশুদ্ধ পানির মতো মৌলিক সেবা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ সৃষ্টি এবং সাধারণ মানুষের নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠি শেষে উপস্থিত অতিথিবৃন্দ আলীনগর ইউনিয়ন পরিষদের এ উদ্যোগের প্রশংসা করেন এবং বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গোমস্তাপুরের আলীনগর ইউনিয়ন পরিষদের অর্থায়নে আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান ও বিশুদ্ধ পানির পাইপলাইন স্থাপন-সংস্কারে ৮০ হাজার টাকা অনুদান

আপডেট সময় : ০৩:৩২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬