গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নে ডাঃ নুরুল সরকার স্কুল এন্ড কলেজ সারা দেশের ন্যায়, জুনিয়র বৃত্তি ফলাফলের গাইবান্ধা জেলার দ্বিতীয় স্থান অর্জন করে,শুধু তাই না গোবিন্দগঞ্জ উপজেলা ও জেলা ছয়টি উপজেলা মধ্যে প্রথম স্থান অর্জন করে ডাঃ নুরুল সরকার স্কুল এন্ড কলেজ, আজ বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকার সময় জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র হরিরামপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আজারুল ইসলাম বিপ্লব, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক, শহিদুল ইসলাল সরকার লিটন, আরো উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক শামীম সরকার সহ শিক্ষকগন। ইস্কুলে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল, ২৭ জন তার মধ্যে ২০ জন বৃত্তি প্রাপ্ত হয়, ৯ জন ট্যালেন্টপুল বৃত্তি ও সাধারণ বৃক্তি ১১ জন, মোট ২০ জন বৃওি পেয়ে জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেন, জুনিয়ার বৃত্তিপ্রাপ্ত সংবর্ধনা ছাত্রছাত্রীর উদ্দেশ্যে শিক্ষক ও সুশীল সমাজের নাগরিকগন ও অভিভাবকগণ আলোচনা রাখেন, তাহারা বলেন এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরো যেন ভালো কিছু ফলাফল আশা করতে পারি, পরিশেষে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ শহিদুল ইসলাম সরকার লিটন সবার কাছে দোয়া কামনা ও প্রতিষ্ঠান যেন আরো সুন্দরভাবে পরিচালনা করা যায় তার বক্তব্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানটি শেষ হয়।
গোবিন্দগঞ্জের ডাঃ নুরুল সরকার স্কুল এন্ড কলেজ জুনিয়র বৃত্তি ফলাফলে গাইবান্ধা জেলায় দ্বিতীয় স্থান অর্জন
-
(মোঃইসমাইল সিরাজী) গাইবান্ধা প্রতিনিধি - আপডেট সময় : ০১:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- 227
গোবিন্দগঞ্জের ডাঃ নুরুল সরকার স্কুল এন্ড কলেজ জুনিয়র বৃত্তি ফলাফলে গাইবান্ধা জেলায় দ্বিতীয় স্থান অর্জন
জনপ্রিয় সংবাদ



















