ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন স্থানে গত দুই দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গোপালপুরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গোপালপুর থানা পুলিশ এবং টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় যৌথভাবে অংশ নেয়।

ভ্রাম্যমাণ আদালতে *মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মো. জুয়েল (২৫), পিতা: মো. নজরুল ইসলাম, গ্রাম: সূতী নয়াপাড়া, গোপালপুরকে **১ বছরের বিনাশ্রম কারাদণ্ড* এবং *৫০ টাকা অর্থদণ্ড* প্রদান করা হয়।

এছাড়া সষ্ঠি সূত্রধর (৪২), পিতা: অধির সূত্রধর, গ্রাম: কোনাবাড়ী, গোপালপুরকে *১ বছর ১১ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড* এবং *১০০ টাকা অর্থদণ্ড* প্রদান করা হয়। সাজা ঘোষণার পর উভয়কে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গোপালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

আপডেট সময় : ০৮:১৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬