ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে মাদরাসা ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

  • অনলাইন ডেস্ক,
  • আপডেট সময় : ০১:৪১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 31

গুলশানে মাদরাসা ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর গুলশানের নর্দ্দা এলাকায় মাদরাসা ভবন থেকে পড়ে আব্দুল্লাহ (১০) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন বিকেল ৪টায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুল্লাহ বরিশাল মির্জাগঞ্জ উপজেলার মকুমা গ্রামের মাছ ব্যবসায়ী জাফর মোল্লার ছেলে।

তিন বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়। বর্তমানে নর্দ্দা এলাকায় পরিবারের সঙ্গে থাকত সে।হাসপাতালে নিয়ে আসা মাদরাসার শিক্ষক মোশাররফ হোসেন জানিয়েছেন, আব্দুল্লাহ আবু বক্কর সিদ্দিক তাহ্ফিজুল মাদরাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিল। সে সকালে নর্দ্দা বাসা থেকে মাদরাসায় যেত, আর পড়াশোনা শেষে বিকেলে বাসায় ফিরত।

তিনি বলেন, সকালে সে মাদরাসায় যায়। পরে বেলা সাড়ে ১০টার দিকে মাদরাসা ভবনের তৃতীয় তলা থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সে মারা যায়।

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গুলশানে মাদরাসা ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০১:৪১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬