=
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) এর নিকট একটি লিখিত অভিযোগ করেছেন আসাদুল নামে এক ব্যক্তি ।
সেই অভিযোগের ভিত্তিতে জানা যায় , ২০২২ সালের ১১ এপ্রিলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা পরিষদের উপ-প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন নূরনবী ।
যোগদানের কিছুদিন পর থেকেই জড়িয়ে পড়েন নানা ধরনের অনিয়মে সাথে ।
শুধু প্রশাসনিক অনিয়ম করেই ক্ষান্ত হয়নি নূর-নবী , প্রশাসনিক দুর্নীতির পাশাপাশি, সুকৌশলে গড়ে তুলেছেন মেয়ে তাসফিয়ার নাম দিয়ে ( তাসফিয়া এন্টারপ্রাইজ ) ব্যবসা প্রতিষ্ঠান ।
প্রশাসনিক প্রভাব খাটিয়ে, ঠিকাদারদের বিভিন্নভাবে চাপে রেখে, নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরবরাহ করেন নিম্নমানের নির্মাণ সামগ্রী ।
শুধু তাই নয়,আরো অভিযোগ রয়েছে ঠিকাদারদের কাছ থেকে গ্রহণ করেন নির্দিষ্ট পরিমাণ কাজের কমিশন ।
আরো জানা যায়, স্থানীয় লিটন মেম্বারের কাছ থেকে বালুর কমিশন সহ সাধারণ মিস্ত্রিদের কাছ থেকেও তার কমিশন বাদ পড়েনি, রুবেল মিস্ত্রি ও কালাম মিস্ত্রির কাছ থেকেও কমিশনের টাকা যাচ্ছে দুর্নীতিবাজ নূরনবীর পকেটে ।
আর এভাবেই গড়ে তুলেছেন টাকার পাহাড়
এদিকে উপজেলা পরিষদের বিভিন্ন কাজের সরকারি অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ তথ্য, রাজনৈতিক নেতাদের কাছে ফাঁস করে দেওয়ারও অভিযোগও রয়েছে নূরনবীর বিরুদ্ধে ।
আর এতে করে হুমকির মুখে পড়েছে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ।
এই নূরনবী প্রায় সাড়ে ৪ বছর যাবত একই স্থানে চাকরি করায় পুরো উপজেলায় গড়ে তুলেছেন অনিয়মের সিন্ডিকেট ।
সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম, দুর্নীতি করে অঢেল সম্পত্তির মালিক বনে গেছেন এই নূরনবী ।
নিজ নামে, আত্মীয়স্বজনের নামে ও স্ত্রীর নামে কিনেছেন ফ্ল্যাট ও জমি ।
স্ত্রীর নামে উপজেলার গড়াসিন ও নাল্লাপাড়া এলাকায় কিনেছেন জমি, গড়ে তুলেছেন দোকানপাট ।
আর এই জমি সংক্রান্ত পুরো প্রক্রিয়ার সাথে আটিয়ার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নূর-নবীরকে সহযোগিতা করছেন বলে জানা গেছে,
নাম প্রকাশ্যে অনিচ্ছুক অনেকেই জানান, নূর-নবীর অনিয়ম ও দুর্নীতি উপজেলার প্রায় সবাই জানে ।
তবে কেউ সরাসরি মুখ খুলতে চান না। কমিশন বাণিজ্য, আলাদা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে সিন্ডিকেট তৈরি, গোপনে উপজেলার বিভিন্ন স্থানে অনিয়মকে প্রশ্রয় দিয়ে মাসোহারা গ্রহণ, অফিসের গোপন নথিপত্র বাইরে সরবরাহের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন এই নূরনবী। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
অভিযোগের বিষয়ে উপ-প্রশাসনিক কর্মকর্তা নূরনবী বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। আমি এ ধরনের কাজের সাথে জড়িত নই।
ইউএনও জোহরা সুলতানা যূথী বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তথ্য রাজনৈতিকদের নিকট টাকার বিনিময়ে ফাঁস করে দেন, প্রশাসনিক-কর্তা নূর-নবী
-
আব্দুর রউফ ( এস আলম ) টাঙ্গাইল প্রতিনিধি - আপডেট সময় : ১০:২৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- 19
জনপ্রিয় সংবাদ




















