ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুমের ঘটনায় ন্যায়বিচার চাইলেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, “প্রতিশোধ নয়, আমরা গুমের বিচার চাই। যারা গুমের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে।”
শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর আয়োজনে ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চারস ২০২৬’ উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তাহসিনা রুশদীর লুনা বলেন, “গুমের শিকার পরিবারগুলোর দীর্ঘদিনের কষ্ট ও অপেক্ষার অবসান ঘটাতে হলে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। আমরা কোনো প্রতিশোধ চাই না, চাই ন্যায়বিচার ও সত্য উদঘাটন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আরমান। তিনি বলেন, “আমি বুকে হাত দিয়ে গর্বের সঙ্গে বলি, আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন গুম থেকে ফিরে আসা ভুক্তভোগী। আল্লাহ যতদিন আমাকে হায়াত দিয়েছেন এবং কথা বলার সুযোগ রেখেছেন, ততদিন আমি এই পরিচয় বহন করব এবং আমার অভিজ্ঞতার কথা বলে যাব।”
তিনি আরও বলেন, “আমাদের পরবর্তী প্রজন্ম যেন আর কখনও এমন নির্মম পরিস্থিতির শিকার না হয়, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। এই বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিবাদী শক্তিকে ফিরে আসতে দেওয়া হবে না। আমরা বলতে চাই—জান দেব, কিন্তু জুলাইয়ের চেতনাকে বিসর্জন দেব না।”
অনুষ্ঠানে গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিদের স্বজনরা ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দায়ীদের বিচারের দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গুমের ঘটনায় ন্যায়বিচার চাইলেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা

আপডেট সময় : ০২:৫৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬