ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গানের মডেল হলেন ক্রিকেটার আশরাফুল

  • আপডেট সময় : ০৭:৪৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০১৫
  • 439

স্টাফ রিপোর্টার,
710
ক্রিকেটার আশরাফুল প্রথম কোনো গানের মডেল হিসেবে কাজ করলেন। আমেরিকা প্রবাসী কণ্ঠশিল্পী সোমা এ রহমান-এর একটি নতুন গানে মডেল হিসেবে অংশ নিলেন তিনি। নিউইয়র্কের একাধিক লোকেশনে গানটির চিত্রায়ণে অংশ নেন তিনি। এ প্রসঙ্গে ক্রিকেটার আশরাফুল বলেন, ‘কণ্ঠশিল্পী সোমার সাথে পরিচয় তার গানের মাধ্যমেই। সেই গান শুনে ভালোলাগা থেকে যখন মডেল হওয়ার অফার করে তখন মিউজিক ভিডিওর গল্পটি আমি শুনতে চাই। পরবর্তীতে গল্পটি ভালো লাগলে আমি রাজি হই। আশা করছি কাজটি সবার কাছেই ভালো লাগবে।’
অন্যদিকে গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী সোমা এ রহমান বলেন, ‘এটা আমার জন্য খুব ভালোলাগার বিষয় যে আমার প্রিয় একজন ক্রিকেটার আমার গানে মডেল হিসেবে কাজ করেছেন। গানের অনুষ্ঠানেই তিনি আমার গান শুনে ভালোলাগার কথা বলেন, পরবর্তীতে তাকে কাজটির অফার করি এবং চমত্কারভাবে তার পার্সোনালিটির সাথে মানানসইভাবেই উপস্থাপন করা হয়েছে।’ গানটি আমেরিকার বাংলাদেশি কমিউনিটির চ্যানেল ছাড়াও বাংলাদেশের একাধিক চ্যানেলে প্রচার করা হবে।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

গানের মডেল হলেন ক্রিকেটার আশরাফুল

আপডেট সময় : ০৭:৪৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০১৫