গাজীপুর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি আট লেনে উন্নীত করা হবে। সড়ক বিভাগ এই কাজ সম্পন্ন করবে এবং রাস্তার পাশে যত বৃক্ষরোপণ করা প্রয়োজন এটা সড়ক বিভাগ করবে। শুক্রবার ছুটির দিনে তৃতীয় বারের মত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সৌন্দর্য বর্ধনের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।
ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতার ব্যপারে প্রতিমন্ত্রী বলেন, গাজীপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত মহাসড়কের দুই পাশে যে গার্মেন্টস কারখানা রয়েছে সেগুলোসহ গাজীপুরের অংশে গাজীপুর সিটি করপোরেশন, শ্রীপুর, ভালুকা ও ত্রিশাল অংশে তিন পৌরসভা এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অংশে যেসকল ইউনিয়ন পড়েছে সেগুলো ওই এলাকার সংশ্লিষ্ট পৌরসভা এবং ময়মনসিংহ অংশে ময়মনসিংহ সিটি করপোরেশন মহাসড়কের পাশে রাস্তার ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন রাখবে। গাজীপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ডাম্পিংয়ের জায়গা থাকলেও শ্রীপুর, ভালুকা ও ত্রিশালের ফেলার স্থান সংকুলান থাকলেও স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে প্রাথমিক ভাবে সে ব্যবস্থাও করা হয়েছে এবং তাদের যে ময়লা গুলো অপসারণের জন্য বিভিন্ন সরঞ্জামাদি ট্রাক, এসকেভেটর ভাড়া নিয়ে অপসারণের জন্য দায়িত্ব দিয়েছি। পরবর্তীতে আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে স্থায়ী ব্যবস্থা করে দিবো। সারাদেশে ময়লা অপসারণের জন্য ১৩টি সিটি করপোরেশন ও ৩৩০টি পৌরসভার জন্য মোটা দাগে সরঞ্জামাদি ক্রয়ের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। গাজীপুর সিটি করপোরেশনের এই অংশে যে বড় ময়লার ভাগাড় ছিল তা ইতিমধ্যে সড়িয়ে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। গাজীপুর সিটি করপোরেশন প্রশাসক শওকত হোসেন সরকারের মাধ্যমে এই কাজের অগ্রগতি দেখে আরও কিছু দিকনির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
গাজীপুর সিটি কর্পোরেশনকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বিষয় নাগরিকদের সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মশক নিধনে ওষুধ প্রয়োগ করার নির্দেশ প্রদান করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এসময় গাজীপুর সিটি করপোরেশন প্রশাসক শওকত হোসেন সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
###
গাজীপুর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আট লেনে উন্নীত করা হবেঃ প্রতিমন্ত্রী মীর শাহে আলম
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ০১:৫৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- 42
জনপ্রিয় সংবাদ




















