জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৫ লাখ ৫৮ হাজার ৬৭৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৭১ হাজার ১৩৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৮৩৯ জন। গত বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহের মো. সানাউল্লাহ নূরী, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন প্রমুখ।
###
গাজীপুরে প্রায় ৬ লাখ শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ০২:০৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- 53
জনপ্রিয় সংবাদ




















