ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ট্রান্সফর্মারের তারে জড়িয়ে কিশোর নিহত, গুরুতর আহত ৩

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন পারিজাত এলাকায় ট্রান্সফর্মারের বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর নিহত এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছে। গত বৃহস্পতিবার ঈদের দিন সকালে পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম (১৭) রাজশাহী জেলার মোঃ সোহেল মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোঃ সেলিম মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, ঈদের নামাজ শেষে পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কাকলি নিবাস এর সামনে হঠাৎ বৈদ্যুতিক ট্রান্সফর্মারের ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে ট্রান্সফর্মারের তার ছিঁড়ে নিচে পড়ে যায়। এ সময় তারের সংস্পর্শে রবিউল ইসলাম গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায় এবং মুখমণ্ডল বিকৃত হয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরও তিনজন আহত হন। আহতদের প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে দুইজনের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর একজন বর্তমানে তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন,কোনাবাড়ী থানাধীন পারিজাত মো: সোহান এর ছেলে তালহা (১০),পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ এলাকার মৃত নুরুল হক এর ছেলে মোঃ হাবিবুর রহমান (৫৬), তিনি বর্তমানে পারিজাত এলাকার গাউছুল আজম জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন,কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানাধীন সড়কঘাটা গ্রামের জামরুল ইসলামের ছেলে মোঃ নিরব (১০)।
দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী দ্রুত ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন ও ট্রান্সমিটার মেরামতের দাবি জানান।
খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান,কোনাবাড়ী থানার এসআই (উপ-পরিদর্শক) বিশ্বজিৎ মজুমদার।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গাজীপুরে ট্রান্সফর্মারের তারে জড়িয়ে কিশোর নিহত, গুরুতর আহত ৩

আপডেট সময় : ০৩:২৭:২২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬