মাদককে ‘না’ বলুন, সুন্দর ভবিষ্যতকে ‘হ্যাঁ’ বলুন – এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের পূবাইল খিলগাঁও ৪১ নং ওয়ার্ডে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক বিশাল আলোচনা সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে আয়োজিত এই সভায় যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন:
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সি-সহ সভাপতি জনাব তমিজউদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম এবং ৪১ নং ওয়ার্ড বিএনপির জয়েন্ট সেক্রেটারি জনাব জহুরউদ্দিন সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন ৪১ নং ওয়ার্ড বিএনপির নেতা জনাব মুক্তার হোসেন। সমাজের বিশিষ্ট সমাজসেবক জনাব রুস্তম আলী, জনাব রমযান আলী, জনাব জব্বার আলী, জনাব মজিবর রহমান ও জনাব কবির হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলাকার ময়মুরুব্বি গণ ও বিপুল সংখ্যক যুবসমাজ।
মাদক আমাদের যুবসমাজকে ধ্বংস করছে। একটি পরিবার, একটি সমাজকে শেষ করে দিচ্ছে। আমরা রাজনীতি করি মানুষের জন্য। তাই আমাদের প্রথম কাজ হবে পূবাইল খিলগাঁও ৪১ নং ওয়ার্ডকে মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তোলা। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
ছাত্রদলের সাবেক নেতা জাহাঙ্গীর আলম যুবকদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের হাতেই দেশের ভবিষ্যৎ। মাদক নয়, বই, খেলাধুলা ও দক্ষতাই হোক তোমাদের শক্তি। আমরা তোমাদের পাশে আছি।”
জয়েন্ট সেক্রেটারি জহুরউদ্দিন সরকার বলেন, পাড়া-মহল্লায় যারা মাদক বিক্রি করে, তাদেরকে আমরা সামাজিকভাবে প্রতিরোধ করবো। কাউকে ছাড় দেওয়া হবে না।
সমাজসেবকবৃন্দ বলেন, শুধু আইন নয়, পরিবার ও সমাজকে জাগতে হবে। আমরা সবাই মিলে একটি মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ পূবাইল খিলগাঁও ৪১ নং ওয়ার্ড চাই।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকল যুবক মাদককে বর্জন করার শপথ গ্রহণ করেন। নেতৃবৃন্দ এলাকায় নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সচেতনতামূলক কার্যক্রম চালানোর ঘোষণা দেন।
মোঃ সজল মিয়া গাজীপুর পূবাইল প্রতিনিধি। 



















