গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরাপুর ইউনিয়নের কোড়গাছা গ্রামে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের কোড়গাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কোরোগাছা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৫৫) এবং একই ইউনিয়নের হরিরামপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে গোলাম মওলা (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায় , আজিম উদ্দিন এর গাছ কাটার জন্য গোলাম মওলা জান, দীর্ঘদিন ধরে গাছ কেটে জীবিকা নির্বাহ করতেন। বুধবার সকালে তিনি আজিম উদ্দিনের একটি গাছ কাটতে যান। গাছ কাটার একপর্যায়ে সেটি পাশের বিদ্যুতের তারের ওপর পড়ে। পরে গাছটি সরাতে গেলে গাছের মালিক আজিম উদ্দিন ও গোলাম মওলা বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই গোলাম মাওলা মৃত্যু হয়, ও আজিম উদ্দিন কে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানস আজারুল ইসলাম বিপ্লব বলেন, গাছ কাটার সময় সেটি বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। পরে গাছ সরাতে গিয়ে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।আরো স্থানীয় যারা উদ্ধার করেন তারা বলেন, গাছ কাটলে এই গাছ গিয়ে বিদ্যুতের তারার উপর পড়ে সে গাছের গুল টানতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট মারা যায়, এ সময় প্রশাসনের কাছে পরিবারের কোনো দাবী না করে পরিবার থেকে বলা হয় এটা একটি দুর্ঘটনা,
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত শেষে তাদেরকে লাশ দাফন করার ব্যবস্থা করতে বলা হয়
মোঃইসমাইল সিরাজী) গাইবান্ধা প্রতিনিধি 



















