ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার সাদুল্লাপুরে পবিত্র কোরআনকে অবমাননার অভিযোগে দোষীকে পুলিশ সোপদ

(

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগে আবু হানিফ ওরফে নিউটন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আবু হানিফ ওরফে নিউটন সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের সাবেক তাজপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ইসলামবিরোধী বক্তব্য দিয়ে আসছিলেন এবং পবিত্র কোরআন অবমাননাকর আচরণ করতেন। এ নিয়ে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি বিরত হননি। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ঘটনার প্রতিবাদে সাদুল্লাপুর ওলামা পরিষদের উদ্যোগে থানা চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম হাবিব বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুরে পবিত্র কোরআনকে অবমাননার অভিযোগে দোষীকে পুলিশ সোপদ

আপডেট সময় : ০৪:৪১:০৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬