ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার সাঘাটায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মুকুল গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি শহীদ সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি ও সদ্য বহিষ্কৃত যুবদল নেতা মোখলেছুর রহমান মুকুলকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) সতীতলা সাহেব বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুন চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান অভিযুক্ত মুকুল আত্মগোপনে ছিল। তাকে গ্রেপ্তারে পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সাদা পোশাকের (সিভিল) পুলিশের একটি দল সতীতলা সাহেব বাজারের বিভিন্ন হোটেলে গোপন অবস্থানে (ওঁত পেতে) ছিল। এমতাবস্থায় আত্মগোপনে থাকা খুনি মুকুল ওই এলাকার একটি হোটেলে আসলে সাদা পোশাকের পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে। পরে তাকে কড়া নিরাপত্তায় সাঘাটা থানায় নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, গত ২১ জুন (রোববার) বিকেল পৌনে ৩টার দিকে বোনারপাড়া চারমাথা এলাকায় প্রকাশ্যে ছুরির কোপে হত্যা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গাইবান্ধার সাঘাটায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মুকুল গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:২৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬