গাইবান্ধা গোবিন্দগঞ্জে বি,এম গালস্ স্কুলের বিভিন্ন মোড়ে স্কুল সময়ে বখাটে/ইভটিজারদের উপদ্রপে যখন অভিভাবকরা উদ্বিগ্ন, সেই খবর পেয়েই ইভটিজারদের ধরতে সাদা পোশাকে ও পোশাক পরিহিত অবস্থায় পুলিশ টহল অভিযানে মাধ্যমে তৎপরতা শুরু করেছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় ” ইভটিজারদের উপদ্রপ নিয়ে সংবাদ প্রকাশের পর দুপুর ১২টা থেকে সন্ধা পর্যন্ত স্কুলের নিকটবর্তী কয়েকটি সড়কের মোড়ে মোড়ে পান,চায়ের দোকানের সামনে, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় এস,আই আকতার হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স সাদা পোশাকে অভিযান ও পোশাক পরিহিত অবস্থায় ওই পথে চলাচলকারী শিক্ষার্থীদের ইভটিজিং এর কুফল সম্পর্কে সচেতন করে পুলিশের কঠোর অবস্থানের কথা জানান।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস,আই মীর শিবলী কায়েস জানান, ইভটিজারদের ধরতে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোথাও ইভটিজিং বা মাদকের সাথে জড়িত আছে এমন কার্যক্রম পরিলক্ষিত হলে থানা পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
তিনি আরও জানান, শিক্ষার্থীরা যেন স্কুলে পথে ইভটিজিং স্বীকার না হন, সেই লক্ষে যেই এ অপরাধে জড়িত থাক আমরা তাদেরকে আইনের আওতায় আনা হবে।
অভিভাবকগন স্কুল চলা কালিন সকাল ৮টা থেকে ১০টা ও বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
গাইবান্ধার জেলার স্কুলের মোড়ে মোড়ে বখাটে/ইভটিজারদের ধরতে পুলিশের অভিযান
-
(মোঃইসমাইল সিরাজী) গাইবান্ধা প্রতিনিধি, - আপডেট সময় : ০৪:১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- 46
জনপ্রিয় সংবাদ




















