ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, গ্রেফতার ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মিরাপাড়া এলাকায় লিভানা আক্তার লিয়া (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ঘটনায় দায়েরকৃত মামলায় ইনতাজ আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) রাতে উপজেলার শালমারা ইউনিয়নের মিরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মামলার আসামিরা হলেন – ওই এলাকার ইনতাজ আলীর ছেলে নাইম ইসলাম (২২), তার পিতা ইনতাজ আলী (৫২) ও মাতা নাজমা বেগম (৪৫) সহ অজ্ঞাত ২/৩ জন।

মামলা সূত্রে জানা গেছে, শালমারা (মিরাপাড়া) এলাকার খলিলুর রহমানের মেয়ে লিভানা আক্তার চলতি বছর কলাকাটা হামজাপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের যাতায়াতের পথে নাইম তাঁর পথ আটকিয়ে উত্যক্ত করত এবং প্রেমের প্রস্তাব দিত। বিষয়টি লিয়া তার বাবাকে জানালে তারা নাইমের পরিবারকে অবগত করে এবং তাকে এসব না করার জন্য অনুরোধ করেন। গত শনিবার (২৭ জুন) ভোর ৫টার দিকে লিয়া বাড়ির সামনে কালভার্টের ওপর হাটাহাটির সময় একা পেয়ে নাইম অজ্ঞাত ২/৩ জনের জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে পালিয়ে যায়।

এসময় জরিনা বেগম (৬০) নামের একজন পথচারী ঘটনাটি দেখে সিএনজি আটকানো চেষ্টা করে ব্যর্থ হয়ে লিয়ার বাবাকে জানায়। তখন নাইমের বাড়িতে গিয়ে তাকে পাওয়া না গেলে তার বাবা-মা খলিলকে তার মেয়ে ফেরতের আশ্বাস দেন। কিন্তু ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও মেয়ের কোনো সন্ধান না পেয়ে বাধ্য হয়ে থানায় এসে মামলা দায়ের করেন।

আরও জানা গেছে, গত ১৬ মে বিকালে একই এলাকায় বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নাইম ইসলামকে গ্রেফতার করে পুলিশ। যার মামলা নং ৩৩, তারিখ: ১৭/০৫/২০২৬ ইং৷ সেই মামলায় কিছুদিন কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে আসে৷ জামিনে এসে সে আরো বেপরোয়া হয়ে ওঠে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, অপহরণের মামলায় একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নিখোঁজ পরীক্ষার্থীকে উদ্ধারের জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, গ্রেফতার ২

আপডেট সময় : ০৭:২৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬