ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ডিবির অভিযানে পরিত্যক্ত গুদাম ঘর থেকে ৫০ পিস ইয়াবাসহ ৬ মাদকসেবী আটক,

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজার এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ৬ মাদকসেবীকে আটক করা হয়েছে। এ সময় মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়। তবে অভিযানের সময় সুমন (২৬) নামে এক সহযোগী জানালা দিয়ে পালিয়ে যায় ।
শনিবার (১৮ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গাইবান্ধা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে ৯ সদস্যের একটি দল মাদক ও জুয়াবিরোধী বিশেষ অভিযানে অংশ নেয়।
সকাল ৯টা ২৫ মিনিটের দিকে ডিবি সদস্যরা বড়দহ ব্রিজ এলাকায় অবস্থানকালে তথ্য পান যে, নাকাইহাট উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে কৃষি বিপণন অধিদপ্তরের শস্য গুদামের একটি পরিত্যক্ত অফিসে মাদক কেনাবেচা ও সেবন চলছে। খবর পেয়ে সকাল ৯টা ৪৫ মিনিটে সেখানে ঝটিকা অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে আপেল মাহমুদ প্রধান (২৯), রাজিব শেখ (২১), নাজমুল সরকার (২০), শাকিল সরকার (২৮), মারুফ প্রধান (২১) ও শিহাব সরকার (২০)-কে আটক করা হয়। তবে সুমন (২৬) নামে একজন সহযোগী জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যায়।
পরে আটককৃত আপেল মাহমুদ প্রধানের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেটে থাকা একটি নীল রঙের জিপার প্যাকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের কাজে ব্যবহৃত ১০টি ফুয়েল পেপার, ৬টি পাইপ এবং ৬টি প্লাস্টিকের কর্ক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৪১, তারিখ: ১৮ জুলাই ২০২৬)।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গাইবান্ধায় ডিবির অভিযানে পরিত্যক্ত গুদাম ঘর থেকে ৫০ পিস ইয়াবাসহ ৬ মাদকসেবী আটক,

আপডেট সময় : ০৮:৪৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬