ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় অপহরণকৃত স্কুল ছাত্রী উদ্ধার সহ গ্রেফতার -১

গাইবান্ধা সদরের বাদিয়াখালী গ্রামে পুরাতন বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়ের অপহরণকৃত দশম শ্রেনীর এক স্কুল ছাত্রী কে উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত প্রধান অভিযুক্ত আহসান হাবীব(২২) কে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ(২৮ জুন) রোববার দুপুর ১ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

এজাহারের মধ্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ছাত্রী বিদ্যালয়ে যাতায়াতের সময় বখাটে আহসান হাবীব প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। তরুণী প্রেমের প্রস্তাব প্রত্যাখান করে অভিভাবক কে জানায়। পরে ওই তরুনীর অভিভাবকের কাছে আহসান হাবীবের পরিবার বিয়ের প্রস্তাব পাঠালে বখাটের কারন দেখিয়ে প্রত্যাখান করে। এতেই চটে যান আহসান হাবীব ও তার পরিবার ।

এরপর ৩১ মার্চ ওই তরুনী রামনাথের ভিটা মন্ডল পাড়া এলাকায় চাচার বাড়িতে থাকার সময় বাড়ির বাহিরে আসা মাত্র কৌশলে আহসান হাবীব ও তার সহযোগীরা অটোতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এঘটনায় ওই তরুনীর মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-২২।

ঘটনাটির গুরুত্ব বিবেচনায় স্কুল ছাত্রী কে উদ্ধার ও জড়িত আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে । র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সাঘাটা উপজেলার সাতটেকোর গ্রামের আসাদুলের বাড়িতে অভিযুক্তরা গ্রেফতার এড়াতে আত্নগোপনে রয়েছে।

পরে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল আজ ভোর রাত সাড়ে ১২ টার দিকে সেই স্থানে অভিযান চালিয়ে অপহরণ মামলার প্রধান আসামি আহসান হাবীব কে গ্রেফতার সহ অপহরণকৃত স্কুল ছাত্রী কে উদ্ধার করে। গ্রেফতার আহসান হাবীব সদরের রামনাথ ভিটা(বালুচর) গ্রামের মো. বকুল মিয়ার ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামি কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গাইবান্ধায় অপহরণকৃত স্কুল ছাত্রী উদ্ধার সহ গ্রেফতার -১

আপডেট সময় : ০২:০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬