ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় বাবার কাছে মোবাইল চেয়ে না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

​পটুয়াখালীর গলাচিপায় বাবার কাছে নতুন মোবাইল ফোন চেয়ে না পেয়ে অভিমান করে রমজানা (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ রবিবার (১৭ মে, ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রতনদী গ্রামে এই বেদনাদায়ক ঘটনা ঘটে।

নিহত রমজানা উপজেলার রতনদী গ্রামের সৌদি প্রবাসী আমিনুল ইসলামের মেয়ে। সে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বাবা-মায়ের কাছে একটি নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার আবদার করে আসছিল রমজানা। তবে পরিবারের পক্ষ থেকে তাকে বোঝানো হয় এবং আগামী এসএসসি পরীক্ষার পর মোবাইল কিনে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু এই সিদ্ধান্তে পরিবারের ওপর মনে মনে বেশ অভিমান করে সে।
​আজ বিকেলে যখন পরিবারের অন্য সদস্যরা ঘরের বারান্দায় বসে গল্প করছিলেন, সেই সুযোগে রমজানা নিজের শোয়ার ঘরে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। বেশ কিছু সময় পার হওয়ার পর তার মা পপি বেগম তাকে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি চিৎকার শুরু করলে আশপাশের প্রতিবেশীরা ছুটে আসেন। পরে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় রমজানাকে দেখতে পান।

স্থানীয়দের সহায়তায় স্বজনরা দ্রুত রমজানাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছিল।
​খবর পেয়ে গলাচিপা থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
​গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিলন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই মর্মান্তিক ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। কিশোরীর এমন অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গলাচিপায় বাবার কাছে মোবাইল চেয়ে না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০২:৫১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬