ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে নিখোঁজের ১৬ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে একটি পুকুরে নিখোঁজের প্রায় সাড়ে ১৬ ঘণ্টা পর তামিম (১১) নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ৬টার দিকে পৌরশহরে ডাক বাংলো নিশাই সরকার জামে মসজিদ সংলগ্ন পুকুর থেকে শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনসহ স্থানীয় লোকজন।

নিহত তামিম স্থানীয় কলাবাগান এলাকার বেপারী বাড়ীর কুয়েত প্রবাসী মো. রনির ছেলে এবং ইসলামিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দুপুর ২টার দিকে বন্ধুদের সাথে শিশু তামিম গোসল করতে পুকুরে নামে। পরে পুকুরে পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে জানতে পারেন তামিম পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ। তাকে পাওয়া যাচ্ছে না।

খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পুকুরে ছেলেটির লাশ খুজতে পানিতে নামে। সন্ধ্যার পর খোঁজাখুঁজি করে না পেয়ে এবং জাল টানার পরও জালে আসেনি।

পরে মঙ্গলবার (৩০ জুন) সকাল ৭টার দিকে স্বজনরা পুকুরে মটর বসিয়ে পানি সেচলে শিশুর মরদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে গফরগাঁও থানার ওসি (তদন্ত) মুশিউর রহমান বলেন, এক শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গফরগাঁওয়ে নিখোঁজের ১৬ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:৩১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬