ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গণিত পরীক্ষা এখনই বাতিল হচ্ছে না: শিক্ষামন্ত্রী

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭
  • 508

গণিত পরীক্ষা এখনই বাতিল হচ্ছে না: শিক্ষামন্ত্রী

সিলেট প্রতিনিধি,
প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবরের পরিপ্রেক্ষিতে এসএসসির গণিত পরীক্ষা এখনই বাতিল হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে বিষয়টি আরও যাচাই-বাছাই করা হবে। তদন্তসাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানান মন্ত্রী।

মঙ্গলবার দুপুরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

গত রবিবার অনুষ্ঠিত হয় এসএসসির গণিত পরীক্ষা। তবে এর আগের রাতে হোয়াটস অ্যাপে ছড়িয়ে পড়া প্রশ্নপত্রের সঙ্গে এর হুবহু মিল পাওয়া যায়। বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় সোমবার রাতে ছয়জনকে আটক করেছে পুলিশ।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা প্রশ্নপত্র ফাঁস করছে এবং যে অভিভাবক টাকার বিনিময়ে প্রশ্ন কিনছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।’

প্রশ্নপত্র কোথায় ফাঁস হয়েছে, কিভাবে হয়েছে তা বের করার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, ‘এরই মধ্যে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

প্রশ্নপত্র ফাঁসের ফলে পরীক্ষায় কী প্রভাব পড়েছে, কতটুকু পড়েছে, আংশিক না সার্বিক-তা বুঝেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান মন্ত্রী। প্রশ্নপত্র ফাঁসে কিছু অসাধু শিক্ষকের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

নুরুল ইসলাম নাহিদ বলেন, আমাদের সবচেয়ে আস্থার জায়গা হচ্ছেন শিক্ষকরা। তাদের মধ্যেও কিছু দুর্নীতিবাজ ঢুকে গেছে। এ শিক্ষকদের হাত ধরেই প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটছে।

মন্ত্রী বলেন, এক সময় বিজি প্রেসের একটি সিন্ডিকেট প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত ছিল। এখন সে সিন্ডিকেট ভাঙা হয়েছে। কিন্তু, বর্তমানে কিছু শিক্ষক দুর্নীতিতে জড়িয়ে প্রশ্নপত্র ফাঁস করছেন।

শিক্ষামন্ত্রী দুপুরে বিমানযোগে ঢাকা থেকে সিলেটে পৌঁছান। সেখানে তিনি নিজ সংসদীয় এলাকা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। আগামী কয়েকদিন তার সিলেটে অবস্থান করার কথা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণিত পরীক্ষা এখনই বাতিল হচ্ছে না: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৮:২০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭