ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলের বিক্ষোভ, সরকারের পদত্যাগ দাবি

কুড়িগ্রামে গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের ডাকে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। জনরায়ের প্রতি সম্মান জানানো এবং সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেন, জনগণের রায় উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকার কোনো নৈতিক অধিকার সরকারের নেই।
শনিবার বিকেল ৫টায় কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল মতিন ফারুকী, জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান স্বপন এবং জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া।
বক্তারা অভিযোগ করে বলেন, সরকার জনগণের গণভোটের রায়কে উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে। একই দিনে দুটি নির্বাচন অনুষ্ঠিত হলেও সরকার গণভোটের রায় অনুযায়ী সংস্কার পরিষদে শপথ গ্রহণ করেনি। এর মাধ্যমে জুলাই শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলেও দাবি করেন তারা।
সমাবেশ থেকে নেতারা সরকারকে উদ্দেশ করে বলেন, গণভোটের রায় অমান্য করা হলে ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। অবিলম্বে পদত্যাগ না করলে অতীতের স্বৈরাচারী সরকারের মতো ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, জেলা শিবির সভাপতি মোশারফ হোসেন, জেলা এনসিপির সদস্য সচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলের বিক্ষোভ, সরকারের পদত্যাগ দাবি

আপডেট সময় : ০৬:২৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬