ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খোকসায় আমবাড়ীয়া ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে কুষ্টিয়ার খোকসার প্রত্যন্ত গ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। রক্তদানে উৎসাহিত করা এবং নবীর আদর্শকে স্মরণ করতেই এই ব্যতিক্রমী আয়োজন।

গতকাল সকালে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের গোসাইডাঙ্গী ঈদমাঠ থেকে প্রতিযোগিতার শুভ সূচনা হয়। বিভিন্ন গ্রামীণ সড়ক প্রদক্ষিণ করে দৌড় শেষ হয় আমবাড়িয়া নতুন বাজারে। স্বেচ্ছাসেবী সংগঠন আমবাড়ীয়া ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে নানাবয়সি প্রায় শতাধিক প্রতিযোগী অংশ নেন।

আয়োজকরা জানান, শুধু খেলাধূলা নয়, তরুণদের মাদক থেকে দূরে রাখতে এবং সমাজে রক্তদানের সচেতনতা বাড়াতেই এমন আয়োজন। দৌড় শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ তুলে দেন অতিথিরা। প্রথম স্থান অধিকার করেন জেলা দলের রোহান মণ্ডল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমবাড়ীয়া ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি হাফেজ মো. আব্দুল আলিম। এসময় উপস্থিত ছিলেন আমবাড়িয়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির আবু সায়েম মোল্লা, গোসাইডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সানাউল্লাহ, গোপকগ্রাম মডেল ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. সুমন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ম্যারাথনে পঞ্চম হয়েছে ১১ বছর বয়সি তুহিন হোসেন। সে বলে, ” গ্রামে এমন দৌড় আগে কখনো হয়নি। সকলের দেখাদেখি আমিও পাঁচ কিলোমিটার দৌড়েছি। সবার ছোট হলেও পঞ্চম হয়ে ভালো লাগছে।”

প্রায় ২০ মিনিটে ৫ কিলোমিটার দৌড়ে প্রথম হয়েছেন কুষ্টিয়া জেলা দলের রোহান মণ্ডল। তিনি বলেন, “অনেক কষ্ট করে প্রথম হয়েছি। প্রত্যন্ত গ্রামে এমন খেলার আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ। ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি আগামীতে সবধরনের খেলাধূলার বড় আয়োজনের দাবি জানান তিনি। ”

গোসাইডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মো. সানাউল্লাহ বলেন, “গ্রামের ছেলেরা এত সুন্দর আয়োজন করেছে এটা আমাদের গর্ব। এ ধরনের খেলা নিয়মিত হলে ছেলেরা খেলাধূলার দিকে ঝুঁকবে। সমাজ থেকে মাদকসহ সকল ধরনের অপরাধ অনেকটাই নির্মূল করা সম্ভব হবে।”

প্রতিকূলতা পেরিয়ে গ্রামে এমন আয়োজন তরুণ সমাজের কাছে নতুন বার্তা দিয়েছে। খেলাধূলার মাধ্যমে ধর্মীয় চেতনা ও সামাজিক সচেতনতা একসাথে তুলে ধরার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গোপকগ্রাম মডেল ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. সুমন হোসেন।

আমবাড়িয়া ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি আব্দুল আলিম বলেন “ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য তুলে ধরতে এবং তরুণদের রক্তদানে উৎসাহ দিতে আমরা গ্রামে এই ম্যারাথনের আয়োজন করেছি। সাড়া দেখে আমরা অভিভূত। ভবিষ্যতে আরও বড় পরিসরে করা হবে এমন আয়োজন।”

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

খোকসায় আমবাড়ীয়া ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:১৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬