ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খেজুর গাছের রস খেয়ে নওগাঁর আত্রাইয়ের অনিক নামের এক যুবকের মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে খেজুর গাছের রস খেয়ে অনিক মোল্লা (১৭) মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত অনিক উপজেলার ভোঁ-পাড়া ইউনিয়নের মহাদীঘি নামাপাড়া গ্রামের খোকা মোল্লার তৃতীয় ছেলে। এদিকে অনিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মহাদীঘি গ্রামে নেমে আসে শোকের মাতম।

‎মৃত অনিকের বড় ভাই জামিল মোল্লা জানান, অনিক গত ২ দিন আগে খালি পেটে খেজুর গাছের রস খায়। রস খাবার দিন বিকাল থেকে অনিকের গায়ে জ্বর আসে এবং পেট ও মাথা ব্যাথা শুরু হয়। প্রাথমিক অবস্থায় গ্রাম্য চিকিৎসক দ্বারা জ্বরের চিকিৎসা করানো হয়। কিন্তু অনিকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে ৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যায়। ডাক্তার অনিককে দেখে-শুনে কিছু পরীক্ষা-নীরিক্ষা করে আনতে বলেন। কিন্তু পরীক্ষা করতে যাবার পূর্বেই অনিকের মৃত্যু হয়। কর্তব্যরত ডাক্তার জানান, রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিলো অনিক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খেজুর গাছের রস খেয়ে নওগাঁর আত্রাইয়ের অনিক নামের এক যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৫:২৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫