ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল : রিজভী

  • অনলাইন ডেস্ক,
  • আপডেট সময় : ০৮:৪৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • 49

খাখালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘একজন খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল।’

আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রদর্শনীটি আয়োজন করেছে ‘বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম, ঢাকা’।

প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, ‘ভারতের ঝাড়খণ্ড থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে আসছে, সেই বিদ্যুৎ প্লান্টটি (কেন্দ্র) খোদ ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করে দিয়েছিল।

কিন্তু বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে সেই বিতর্কিত প্রকল্পটি বাংলাদেশের রামপালে বাস্তবায়ন করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, খালেদা জিয়াকে দিয়ে এমন দেশবিরোধী প্রকল্প করানো সম্ভব ছিল না বলেই তাকে জেলে বন্দি করা হয়েছিল এবং সুচিকিৎসা না দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরো বলেন, ‘বাংলাদেশে এখনো বিপুল পরিমাণে কয়লা ও গ্যাসের মজুদ রয়েছে। এসব প্রাকৃতিক সম্পদ কুক্ষিগত করার জন্য আঞ্চলিক ও বৈশ্বিক মহাশক্তিগুলো বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে।

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরামের সভাপতি মারুফা রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আতিকুর রহমান রুমন ও করতোয়া সম্পাদক মো. হেলালুজ্জামান লালুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রয়াত বেগম জিয়ার পারিবারিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্বের প্রায় ১০০টি স্থিরচিত্র প্রদর্শন করা হবে। এছাড়াও, পার্কের মুক্তমঞ্চে তার জীবন নিয়ে নির্মিত বিশেষ ভিডিও ডকুমেন্টারি (প্রামাণ্য চিত্র) প্রদর্শন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল : রিজভী

আপডেট সময় : ০৮:৪৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬