ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত বিপিএল ম্যাচ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • 53

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত বিপিএল ম্যাচ

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে মারা যান। তার মৃত্যুতে শোকাহত পুরো দেশ। তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে আজ মঙ্গলবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিপিএলের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিপিএলে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্সের মুখোমুখি হওয়ার কথা ছিল। দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে এই দুইটি ম্যাচ স্থগিত করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই দুই ম্যাচের সূচি খুব দ্রুতই জানিয়ে দেওয়া হবে।

এর আগে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি। দেশের ক্রিকেটে বেগম খালেদা জিয়ার অবদানও স্মরণ করে।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন বেগম খালেদা জিয়া। আইসিইউতে থাকাকালীন অত্যন্ত জটিল ও সংকটাপন্ন সময় পার করছিলেন তিনি। সেখান থেকে আর সুস্থ হতে পারেননি। পাড়ি জমালেন না ফেরার দেশে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত বিপিএল ম্যাচ

আপডেট সময় : ০৭:২৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫