খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় বোয়ালখালী বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে, এতে আগুনে পুড়ে সম্পূর্ণ বস্মীভূত হয় প্রায় ৩৫ টি দোকান। স্থানীয় সূত্রের মাধ্যমে এবং বোয়ালখালী বাজারের,বোয়ালখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃআলমগীর হোসেন বলেন, শুক্রবার (২৭ শে মার্চ) মধ্যরাতে সবজি বাজারের পাশে কাপড়ের দোকান গলিতে এই আগুনের ঘটনাটি ঘটে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় কাপড়ের দোকান,ওষুধের দোকান ও স্বর্ণের দোকান সহ প্রায় ৩৫ টি ব্যবসা প্রতিষ্ঠান,খবর পেয়ে দীঘিনালা উপজেলা হইতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সেরএকটি ইউনিট দ্রুত এসে আগুন নিভানোর জন্য চেষ্টা করেন পরে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টা এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে, এই ঘটনায় প্রায় ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা বোয়ালখালী বাজারের ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের।বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী বলেন বোয়ালখালী বাজারে এ পর্যন্ত প্রায় ৪ বার আগুন লাগার ঘটনা ঘটে তবে আগের চেয়ে এইবারের আগুনে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো।দ্রুত আগুন নেভানোর জন্য উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কে আরোও উন্নত করার দাবি করেন বোয়ালখালী বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ভয়াবহ ঘটনা না ঘটে সেই দিকে
সকলের সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করেন। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
খাগড়াছড়ির দিঘীনালায় ভয়াবহ আগুন, ৩৫ টি দোকান পুড়ে ছাই: ৬ কোটি টাকার
-
ক্ষতির আশঙ্কা,,মনির হোসেন,খাগড়াছড়ি,চট্টগ্রাম ।
- আপডেট সময় : ০৫:২২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- 30
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















