ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্সবাজার-টেকনাফ সড়কের রামু সেনানিবাস এলাকায় ত্রিমুখী ট্র্যাজেডি: নিহত ১ গবাদিপশু, আহত সিএনজি যাত্রীরা

কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের রামু ক্যান্টনমেন্ট এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। সিএনজিচালিত অটোরিকশা, কাভার্ড ভ্যান এবং একটি গরুর মধ্যে ত্রিমুখী সংঘর্ষের এই ঘটনায় ঘটনাস্থলেই গরুটি মারা যায় এবং সিএনজিতে থাকা বেশ কয়েকজন যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন।
​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার গতির মুখে হঠাৎ একটি গরু চলে আসলে এই দুর্ঘটনা ঘটে। বিকট শব্দে সংঘর্ষের পর সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান।
​এলাকাবাসীর মতে, কক্সবাজার-টেকনাফ সড়কটি বর্তমানে ছোট যানবাহন চলাচলের জন্য যেন এক ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। অপর প্রশস্ত রাস্তা, দূরপাল্লার গাড়িগুলোর বেপরোয়া গতি এবং সড়কের ওপর গবাদিপশুর অবাধ বিচরণের কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে অকালে ঝরে যাচ্ছে তাজা প্রাণ, আর পঙ্গুত্ব বরণ করছেন অনেকে।
​দুর্ঘটনার পর স্থানীয় যাত্রী ও সচেতন মহল চরম উদ্বেগ প্রকাশ করেছেন। সড়কটিকে নিরাপদ করতে দ্রুত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা এবং ছোট যান চলাচলে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।
​দুর্ঘটনার শিকার পরিবারগুলোর জন্য সমবেদনা জানিয়ে স্থানীয়রা দোয়া করছেন— আল্লাহ তাআলা যেন সকল পথচারী ও যাত্রীদের নিরাপদ রাখেন এবং এই সড়ক দুর্ঘটনা থেকে সবাইকে হেফাজত করেন। আমিন

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ক্সবাজার-টেকনাফ সড়কের রামু সেনানিবাস এলাকায় ত্রিমুখী ট্র্যাজেডি: নিহত ১ গবাদিপশু, আহত সিএনজি যাত্রীরা

আপডেট সময় : ০২:০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬