কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা অফিসে পৌর জামায়াতের কমিটির সাথে মতবিনিময় করেন ২৫,কুড়িগ্রাম-১ এর নব নির্বাচিত মাননীয় এমপি মো: আনোয়ারুল ইসলাম।
২৭ফেব্রুয়ারি শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের ইসলামীর সম্মানিত আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া, পৌর জামায়াতের আমীর মাওলানা মকবুল হোসাইন, আব্দুল মতিন, আব্দুল খালেক প্রমুখ। এছাড়াও পৌর জামায়াতের সকল ওয়ার্ডের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নির্বাচন কালিন সময়ে বিভিন্ন ওয়ার্ডের কর্মীদের সমস্যা নিয়ে আলোচনা হয়।
নবনির্বাচিত মাননীয় এমপি মহোদয় সকলের উদ্দেশ্যে বলেন, নিজ নিজ এলাকায় ধৈর্যের সাথে সকল প্রতিকূলতা মোকাবেলা করতে হবে।
পারা বা মহল্লায় ভোটারদের সাথে নির্বাচন পরবর্তী সাক্ষাতের ব্যবস্থা করতে হবে। কোন এলাকায়, হাটে বাজারে কোথাও কোন রকমের চাঁদা বাজের স্থান হবে না। এ ধরনের সমস্যা আপনারা স্থানীয় নেতা কর্মীদের মাধ্যমে সমাধান করতে না পারলে আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি চাঁদা বাজদের মোকাবেলা করব।




















