গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দক্ষিণ শুয়াগ্রামে শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের ১৮০তম জন্মজয়ন্তী মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম জিলানী এমপি। এ সময় তিনি শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের আদর্শ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মহোৎসব উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় আলোচনা, পূজা-অর্চনা, ভক্তিমূলক সংগীত পরিবেশন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। স্থানীয় ভক্তবৃন্দ ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আয়োজক কমিটির সদস্যরা জানান, প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হয়। এ বছর ১৮০তম জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, ইয়াসিন খান: 





















