গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পরিচিত মাদক ব্যবসায়ী কুদ্দুস কাজীর ছেলে জুয়েলকে গ্রেপ্তার করেছে কোটালীপাড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, জুয়েল দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিল। তাকে ধরতে পুলিশ একাধিকবার অভিযান চালালেও এতদিন সে ধরা-ছোঁয়ার বাইরে ছিল।
থানা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে কোনো মাদক উদ্ধার হয়েছে কিনা, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
পুলিশ আরও জানায়, এর আগেও জুয়েল মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিল। পরে জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।
কোটালীপাড়া থানার এক কর্মকর্তা বলেন, “তার বিরুদ্ধে পূর্বের মামলা রয়েছে। নতুন করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে আইনের আওতায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
নিজস্ব প্রতিবেদক, ইয়াসিন খান: 



















