ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জ বেগম জিয়ার নামে প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তনের প্রস্তাব নাকচ প্রধানমন্ত্রী

ঢাকার কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তনের প্রস্তাবে সম্মতি দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাব সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পর্যালোচনার জন্য উত্থাপন করা হলে তা অনুমোদন করা হয়নি।

জানা গেছে, ২০০৬ সালে প্রতিষ্ঠিত কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর নামে নামকরণের প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে প্রধানমন্ত্রী এ প্রস্তাবে সম্মতি দেননি।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, বিদ্যমান প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের পরিবর্তে নতুন কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে সেখানে নামকরণের বিষয়ে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, বিদ্যমান প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের পরিবর্তে নতুন প্রতিষ্ঠান গড়ে নামকরণের এই অবস্থান প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে একটি ভিন্ন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগেও বিভিন্ন প্রশাসনিক প্রস্তাব পর্যালোচনার ক্ষেত্রে ব্যয়-সাশ্রয় ও কার্যকারিতার বিষয়কে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কেরানীগঞ্জ বেগম জিয়ার নামে প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তনের প্রস্তাব নাকচ প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:২৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬