তিনি বলেন, ‘১৬টি ব্যাংক থেকে এসব ডলার কেনা হয়েছে। এসময় ডলারের বিনিময় হার ছিল প্রতি ডলারে ১২১ টাকা ২৫ পয়সা থেকে ১২২ টাকা ২৯ পয়সা পর্যন্ত।
নিলামে কাটঅফ মূল্য নির্ধারিত হয় ১২২ টাকা ২৯ পয়সা।’
চলতি ২০২৫-২৬ অর্থবছরে এর আগেও কয়েক দফায় নিলামের মাধ্যমে রিজার্ভে কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ২৬৬ কোটি ৩০ লাখ বা ২.৬৬ বিলিয়ন ডলার কিনেছে প্রতিষ্ঠানটি।
























