পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোনা- ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডক্টর রফিকুল ইসলাম হিলালী মহোদয় এবং নেত্রকোনা জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি জনাব অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম পক্ষ থেকে ২নং আশুজিয়া ইউনিয়নবাসী তথা কেন্দুয়াবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য ও জনপ্রিয় তরুণ ফুটবলার সাখাওয়াত তালুকদার হোসেন (সজিব)।
উল্লেখ্য, জেলা ছাত্রনেতা সাখাওয়াত তালুকদার হোসেন সজিব নেত্রকোনা জেলা ছাত্রদলের একজন সক্রিয় সদস্য এবং কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক বারবার সফল আহ্বায়ক জনাব মতিউর রহমান তালুকদারের কনিষ্ঠ পুত্র ও সিংহেরগাঁও গ্রামের এক কৃতি সন্তান।
এক শুভেচ্ছা বার্তায় ছাত্রনেতা তালুকদার সজিব বলেন:”পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই আনন্দঘন মুহূর্তে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হোক—এটাই আমার প্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য,জেলার ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়ের কাম্য। পাশাপাশি তিনি কামনা করেন ত্যাগের মহিমায় আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবন আলোকিত হয়ে উঠুক।”
তিনি এমপি মহোদয়ের পক্ষ থেকে আরও বলেন: “দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে সকল বৈষম্য, অন্যায় ও সংকট দূর করে দেশে গণতন্ত্র, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হোক।
জেলা ছাত্রনেতা বলেন,তাঁদের পক্ষ থেকে নেত্রকোনা জেলা ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী সাধারণ শিক্ষার্থী ও আপামর জনসাধারণের সুখে-দুঃখে সবসময় পাশে থাকবে এবং আগামীর সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে,ইনশাআল্লাহ।”
পরিশেষে, তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন—”সবার ঈদ আনন্দময় ও নিরাপদ হোক। ঈদ মোবারক!”
আমিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার 



















