মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার উপ-পরিচালক আসলাম হোসেনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত কুষ্টিয়ার কুমারখালী থানাধীন চরবানিয়াপাড়া এলাকায় আসামির নিজ বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন মোছাঃ হাসি খাতুন (৪৫), স্বামী- মোঃ জাহাঙ্গীর আলম, পিতা- মোঃ বক্কার মন্ডল, মাতা- মোছাঃ জোৎস্না খাতুন, সাং- চরবানিয়াপাড়া, থানা- কুমারখালী, জেলা- কুষ্টিয়া।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার হেফাজত থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আসিফুজ্জামান বাদী হয়ে কুমারখালী থানায় আসামির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজু আহমেদ:- কুষ্টিয়াজেলা প্রতিনিধি 



















