কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
সোমবার (১ জুন ২০২৬) কুষ্টিয়া জেলার কুমারখালী থানার দুর্গাপুর এবং কুষ্টিয়া সদর থানার হরিশংকরপুর ও রাজারহাটসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কুষ্টিয়ার উদ্যোগে মোট ৪টি মোবাইল কোর্ট মামলা পরিচালিত হয়, যার মামলা নম্বর ১১০৯/২৬, ১১১০/২৬, ১১১১/২৬ ও ১১১২/২৬।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিউল আলম এবং জনাব মেহেদী হাসান রিফাত।
অভিযানে মোট ৪ জন আসামিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কুষ্টিয়ার পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ এবং উপপরিদর্শক মোঃ রাসেল কবীর ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে মাদক নির্মূলে প্রশাসনের এ অভিযান আরও জোরদার করা হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রাজু আহমেদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: 



















