ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় পুলিশের অভিযানে আন্তঃ জেলা ডাকাতদলের সদস্য ৫ ডাকাত গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও দেশীয় অস্ত্র উদ্ধার

কুলাউড়া থানা পুলিশের অভিযানে আন্তঃ জেলা ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাতদলের কাছ থেকে এসময় ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটারদিকে কুলাউড়া থানা পুলিশের একটি দল কুলাউড়ার ১১নং শরীফপুর ইউনিয়নের অর্ন্তগত মানগাঁও ত্রিমোহনী রাস্তার পয়েন্টে ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃ জেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটকৃত ডাকাতদের শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃত ডাকাতরা হলো মোঃ কাউছার মিয়া (৩২), পিতাঃ আব্দুর রহমান, সাং পূর্ব সৈয়ারপুর, থানাঃ মৌলভীবাজার সদর, জেলাঃ মৌলভীবাজার, জসিম মিয়া (৩২), পিতাঃ মৃত নুর মিয়া, সাং বেরিরচক, থানাঃ মৌলভীবাজার সদর, মোঃ সালাউদ্দিন (২৯), পিতাঃ মৃত ইসমাইল আলী, সাং পশ্চিম বিলের পাড়, হাজীপুর, থানাঃ কুলাউড়া, জেলাঃ মৌলভীবাজার, রেজাউল ইসলাম মামুন (২৮), পিতাঃ আসুক আলী, সাং সতিজিরগ্রাম, শমসের নগর, থানাঃ কমলগঞ্জ, জেলাঃ মৌলভীবাজার গনকে আটক করা হয়। আটককৃতদের নিকট হতে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কার COROLLA ঢাকা মেট্রো গ-১৩-৪৫৯৮, হলুদ রংয়ের প্লাস্টিকের বাটসহ কাটার, স্টিলের তৈরি সুইস গিয়ার ছুরি, লোহার তৈরি রাম দা, লোহার তৈরি ছোরা ডাকাতদের নিকট হতে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ কাউছার মিয়া (৩২) এর বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির মোট ১১ টি মামলা, জসিম মিয়া (৩৫) এর বিরুদ্ধে চুরি, ছিনতাই ডাকাতির মোট ১২ টি মামলা ও মোঃ সালাউদ্দিন (২৯) এর বিরুদ্ধে চুরি ছিনতাই ডাকাতির মোট ০৯ টি মামলা রয়েছে।
অপর অভিযানে কুলাউড়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) চৌকুস টিম অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে মৌলভীবাজার সদর থানার হাসপাতাল রোড হতে গোপন সংবাদে ভিত্তিতে অভিযান করে আন্তঃ জেলা ডাকাত সর্দার দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়া (৪৬), পিতাঃ মৃত মোস্তফা মিয়া, সাং কদম হাটা, থানাঃ রাজনগর, জেলাঃ মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতির মোট ১৪ টি মামলা রয়েছে।
কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান,
মৌলভীবাজার জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, মৌলভীবাজার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চুরি, ছিনতাই, ডাকাতি, চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, মৌলভীবাজার গুরুত্বের সাথে কাজ করছে। তারই ধারাবাহিকতায় আন্তঃ জেলা ডাকাতদলের ৫ সদস্য গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ । ধৃত আসামীদরকে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।# ছবি ক্যাপশন: কুলাউড়ায় আটককৃত ৫ ডাকাত

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুলাউড়ায় পুলিশের অভিযানে আন্তঃ জেলা ডাকাতদলের সদস্য ৫ ডাকাত গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ১২:৫২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬