ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় নজরুলবর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নজরুলবর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান কুলাউড়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানজিদা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার, কুলাউড়া, সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার। লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রনয় বিশ্বাস, সহকারী কমিশনার, ভূমি, জহিরুল ইসলাম মুন্না, অফিসার ইনচার্জ, কুলাউড়া থানা পুলিশ, নাজনিন সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। বক্তব্য রাখেন রেদওয়ান খান, সাবেক আহবায়ক, বিএনপি, কুলাউড়া উপজেলা, বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক, বিএনপি, কুলাউড়া উপজেলা শাখা, ড. রজতকান্তি ভট্টাচার্য, সুমন মিত্র, সাধারণ সম্পাদক উদিচী, কুলাউড়া শাখা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যু বার্ষিককে স্মরণ করে রাখার জন্য ২০২৬-২০২৭ খ্রিস্টাব্দকে নজরুল বর্ষ ঘোষণা করেছে। সারা বছর ব্যাপী নানান কর্মসূচীর মধ্যে নজরুল বর্ষ পালন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা বিষক কর্মকর্তা সৌমিত্র দেব, প্রধান শিক্ষক আমির হোসেন, মাহমুদুল কবির, ড. আবদুল কাইয়ুম, আব্দুল বাসিত, ফখরুল ইসলাম, আব্দুল মোহাইমিন, শামসুননাহার, সংগীত শিল্পী গোলাম মোস্তফা পাভেল, সমরেশি দাস রায়, নৃত্য শিল্পী নন্দিতা দাস ও মোঃ দেলওয়ার হোসেন দূর্জয় প্রমুখ।

আলোচনা শেষে সংগীত শিল্পী সুমিত্রা ভট্টাচার্যের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে পরিবেশিত হয় কাজী নজরুল ইসলামের – চল চল চল, দূর্গম গিরি কান্তার মরু ও একি অপরূপ রূপ মা তোমার হেরেনু পল্লী জননী।
উপজেলা প্রশাসন কুলাউড়া

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুলাউড়ায় নজরুলবর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট সময় : ১২:৩৮:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬