কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় ভাড়া বাসা থেকে পিকআপ চালক মো. ইব্রাহীম হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি ও নিহতের দ্বিতীয় স্ত্রী রেহেনা আক্তারকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে গত ২ আগস্ট বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের দাবারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।
পেশায় পিকআপ চালক ইব্রাহীম গত পাঁচ-ছয় মাস আগে দ্বিতীয় স্ত্রী রেহেনা আক্তারের সঙ্গে ওই ভাড়া বাসায় বসবাস শুরু করেন। প্রথম স্ত্রীর পরিবারের ভরণপোষণ দেওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে গত ৯ জুলাই থেকে ১২ জুলাইয়ের মধ্যে যেকোনো সময় রেহেনা তার সহযোগীদের সহায়তায় ইব্রাহীমকে শ্বাসরোধ করে হত্যা করেন।
ঘটনাটি ধামাচাপা দিতে ও আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার উদ্দেশ্যে নিহতের মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রেখে রেহেনা আক্তার পালিয়ে যান। পরবর্তীতে গত ১২ জুলাই দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে ইব্রাহীমের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গত ১৪ জুলাই বুড়িচং থানায় একটি হত্যা মাম
শাফায়েত হোসেন সুজন,বুড়িচং(কুমিল্লা) 



















