কুমিল্লা কোতয়ালী মডেল থানার আওতাধীন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (০১ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে অফিসার ইনচার্জের নির্দেশে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ক্যান্টনমেন্ট সুপার মার্কেটের সামনে ফুটওভার ব্রিজের নিচে অভিযান পরিচালনা করে। এ সময় মোসাঃ নুরজাহান বেগম ওরফে সুমি (৩৫) নামের এক নারীকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করেন, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
-
কুমিল্লা সদর প্রতিনিধি : আরাফাত উল্লাহ চৌধুরি - আপডেট সময় : ০১:১৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- 77
জনপ্রিয় সংবাদ










