টাংগাইলের মির্জাপুর উপজেলার অন্তর্গত আজগানা ইউনিয়নের ৯নং ওয়ার্ড কুড়িপাড়া, কুড়িপড়া উত্তর পাড়া আমিন বাজার যুব সমাজের উদ্যোগে আপন-দুলাল গান অনুষ্ঠিত হয়। আপন-দুলাল যাত্রাপালায় অভিনয় শিল্পীগণ মনমাতানো অভিনয় দিয়ে দর্শকদের মনজয় করেন। এ যাত্রাপালা দেখার জন্য দূরদূরান্ত থেকে দর্শক শ্রোতারা উপস্থিত হয় এবং গান উপভোগ করেন। আপন-দুলাল যাত্রাপালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজগানা ইউনিয়ন বিএনপি’র সংগ্রামী সভাপতি আব্দুল গণি-বোখারী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও ৯নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি জনাব আরফান আলী সরকার, পৃষ্ঠপোষকতায় ছিলেন ইঞ্জিনিয়ার শামসুল আলম মোল্লা, প্রধান বক্তা হিসেবে ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাচ্চু, এছাড়াও বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব সানোয়ার হোসেন, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ-সভাপতি ইউনুছ আলী মন্ডল, যুবদল নেতা বাদশা সালমান কনক, আজগানা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণত সম্পাদক জসিম সিকদার, সোহেল মাষ্টার সহ ইউনিয়ন বিএনপি ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন আপনারা সকলেই নিজ নিজ দায়িত্বে আজকের অনুষ্ঠান উপভোগ করবেন অপরকে অনু্ষ্ঠান উপভোগ করার সুযোগ করে দিবেন এই অনুষ্ঠান আপনাদের জন্যই আয়োজন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : ফজলুর রহমান খান (ঢাকা) 



















