ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, ৩৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ

দেশের উত্তর সীমান্তে চোরাচালান ও মাদকের বিস্তার ঠেকাতে জোরদার অভিযান চালিয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে কুড়িগ্রাম সীমান্তে গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৩৫ লাখ ৯৮ হাজার ৫৪০ টাকা মূল্যের চোরাচালানী পণ্য, মাদকদ্রব্য ও গবাদিপশু জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর আওতাধীন সীমান্তের বিভিন্ন পয়েন্টে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য, মাদকদ্রব্য এবং গবাদিপশু।
সংশ্লিষ্টরা জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, মাদক নির্মূল এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। এর ফলে সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় চোরাচালান কার্যক্রম উল্লেখযোগ্যভাবে চাপে পড়েছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, “সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালান ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”
তিনি আরও জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবজির দাম চড়া, অস্থির ডিমের বাজার

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, ৩৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ

আপডেট সময় : ০৯:২৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬