আসন্ন কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র নুর ইসলাম নুরু।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) কুড়িগ্রাম পৌরসভার নাজিরা এলাকার কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌর এলাকা জনগণের নিজ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
সাবেক পৌর মেয়র নুর ইসলাম নুরুর প্রার্থিতা ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দা, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
দীর্ঘ সময় পর সাবেক পৌর মেয়রের নির্বাচনী মাঠে পৌর এলাকার জনগণের অনুরোধে ফেরার ঘোষণাকে ঘিরে কুড়িগ্রাম পৌরসভার সম্ভাব্য নির্বাচনী সমীকরণেও নতুন মাত্রা যোগ হয়েছে। ভোটারদের মধ্যে তার অতীত কর্মকাণ্ড, জনপ্রিয়তা ও সম্ভাব্য নির্বাচনী অবস্থান নিয়ে চলছে নানা আলোচনা।
এখন অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের অবস্থান এবং নির্বাচনী প্রচারণা শুরু হলে কুড়িগ্রাম পৌরসভার ভোটের মাঠে নতুন কী সমীকরণ তৈরি হয়, সেটিই দেখার বিষয়।
কুড়িগ্রাম পৌর নির্বাচনে ফের মাঠে সাবেক মেয়র নুর ইসলাম নুরু
-
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম প্রতিনিধি - আপডেট সময় : ০৭:১৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- 31
জনপ্রিয় সংবাদ




















