ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

সারা দেশে চলমান অস্ত্র ও মাদক উদ্ধার, জুয়া, অনলাইন জুয়া, ক্যাসিনো বিরোধী পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে মোট ১২ জনকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

‎গত ০২ মে রাত হতে চলমান এই অভিযানে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানায় ৬৫ পিস ইয়াবা ও ০৪ বোতল ইস্কাফ উদ্ধার সহ ০১ জন, নাগেশ্বরী থানায় ০৬ পিস ইয়াবাসহ ০১ জন, ভূরুঙ্গামারী থানায় ৫৫০ গ্রাম গাঁজাসহ ০৪ জন, রাজিবপুর থানায় ৩০০ গ্রাম গাঁজা সহ ০১ জন ও রৌমারী থানায় ৭৮ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করে। এছাড়া উপজেলা প্রশাসনসহ বিভিন্ন মাদক স্পটে বিশেষ অভিযান করে উলিপুর থানায় ৩ জনকে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ০৩ দিন বিনাশ্রম কারাদণ্ড, ৫০০ শত টাকা জরিমানা প্রত্যেক জনকে ও চিলমারীতে ০১ জনকে ০৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

‎কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বলেন, কুড়িগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের নির্দেশে কুড়িগ্রাম জেলায় মাদক-জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ০৮ জন মাদক কারবারি ও মোবাইল কোর্টে ০৪ জন সহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে কুড়িগ্রাম জেলা পুলিশের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

আপডেট সময় : ০৩:৩৫:২৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬