আজ শুক্রবার ২৭ মার্চ, ২০২৬, কুড়িগ্রামের রাজারহাট ও লালমনিরহাট সদর উপজেলার সীমান্তবর্তী ঐতিহাসিক সিন্দুরমতি দিঘীর পাড়ে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র পুণ্যস্নান ও স্নানোৎসব অনুষ্ঠিত হচ্ছে। বাসন্তী পূজার নবমী তিথিকে কেন্দ্র করে আজ ভোর থেকেই হাজার হাজার পুণ্যার্থী পাপমোচন ও আত্মশুদ্ধির আশায় দিঘীর জলে স্নান করছেন।
মেলার বিশেষ দিকগুলো:
প্রসাদ বিতরণ: এবারই প্রথম ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর উদ্যোগে পুণ্যার্থী ও দর্শনার্থীদের জন্য সরকারিভাবে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।
নিষেধাজ্ঞা: মেলা প্রাঙ্গণে জুয়া, মাদক, সার্কাস, পুতুল নাচ এবং লটারির আসর সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া দিঘীর পবিত্রতা রক্ষায় পশু বলি বা ময়লা ফেলাও নিষিদ্ধ।
নিরাপত্তা: মেলা ঘিরে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার কড়া নজরদারি রয়েছে। পাশাপাশি প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।
সাংস্কৃতিক মিলনমেলা: ধর্ম-বর্ণ নির্বিশেষে এটি এই অঞ্চলের এক বিশাল মিলনমেলায় পরিণত হয়েছে। মেলায় গ্রামীণ তৈজসপত্র, মাটির খেলনা, মিষ্টি ও পিঠাপুলির কয়েক শ’ দোকান বসেছে।
কিংবদন্তি: কথিত আছে, রাজা রাজ নারায়ণের দুই কন্যা সিন্দুর ও মতি প্রজাদের জলকষ্ট দূর করতে দিঘীর নিচে আত্মত্যাগ করেছিলেন, যার ফলে দিঘীটি পানিতে পূর্ণ হয়। সেই থেকেই এই দিঘীর নামকরণ ও মেলার প্রচলন
কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তের ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলা
-
মহানন্দ বর্মন, রাজারহাট, কুড়িগ্রাম।
- আপডেট সময় : ১০:৪১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- 87
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















