ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​কুড়িগ্রামে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের সংবর্ধনা ও মনোজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব আরডিআরএস বাজার স্কুল মাঠ প্রাঙ্গণে ২৬-কুড়িগ্রাম -২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের সংবর্ধনা উপলক্ষে এক মনোমুগ্ধকর ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। আজ ০১ জুন ২০২৬, সোমবার বিকেল ৩:০০ ঘটিকা থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে ‘সারডোব যুব সমাজ’ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল ‘স্বপ্নচূড়া ফাউন্ডেশন’।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৬-কুড়িগ্রাম -২ আসনের জনপ্রিয় সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। অনুষ্ঠানে আগমনের পর তাকে আয়োজক কমিটি ও স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

​পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সামাজিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে ড. আতিক মুজাহিদ এলাকার মানুষের এই ভালোবাসার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন,তিনি আরো বলেন বাংটুর ঘাটে সেতু নির্মাণ করতে আমি সংসদ থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি, কে ক্রেডিট নেয় নেক আমার কোন ক্রেডিট এর প্রয়োজন নাই সেতু হলেই হলো। এবং কুড়িগ্রামের সার্বিক উন্নয়নে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​বিকেলের আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বড়ভিটা ইউনিয়নের জামায়াতি ইসলাম মনোনীত ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খায়ের উদ্দিন ফারুক, শেষে সন্ধ্যায় শুরু হয় অনুষ্ঠানের মূল আকর্ষণ—মনোজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা ও কনসার্ট। দেশের খ্যাতনামা ও দেশবরেণ্য ইসলামি সংগীত শিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। শিল্পীদের কণ্ঠে হৃদয়স্পর্শী হামদ, নাত, কাওয়ালি এবং বিভিন্ন ইসলামিক সংগীতের সুর দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

​ রাত পর্যন্ত চলা এই সুশৃঙ্খল ও উৎসবমুখর অনুষ্ঠানটি স্থানীয় ধর্মপ্রাণ ও সংস্কৃতিমনা মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যুব সমাজকে নৈতিকতা ও সুন্দর সংস্কৃতির দিকে ধাবিত করার লক্ষ্যেই এই চমৎকার ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় তারা মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

​কুড়িগ্রামে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের সংবর্ধনা ও মনোজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৮:০২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬