ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ন্যায্য মজুরি ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়, কর্মসংস্থান সৃষ্টি এবং অধিকার রক্ষায় জোরালো বক্তব্য তুলে ধরেন নেতারা।
অনুষ্ঠানের শুরুতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শ্রমিক নেতা মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “দেশের অর্থনীতির চালিকাশক্তি শ্রমিক সমাজ। অথচ আজও অনেক শ্রমিক ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।”
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, “শ্রমিকদের দাবি আদায়ে রাজনৈতিক সচেতনতা বাড়াতে হবে। সংগঠনের শক্তি বৃদ্ধি করে শ্রমিকদের অধিকার ছিনিয়ে আনতে হবে। বিএনপি সবসময় শ্রমিকদের পাশে ছিল, আছে এবং থাকবে।”
অপর বিশেষ অতিথি অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বলেন, “শ্রমিকদের জীবনমান উন্নয়ন ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। শ্রমিকবান্ধব নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সবাইকে সোচ্চার হতে হবে।”
এ সময় আরও বক্তব্য দেন কুড়িগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, সদস্য সচিব আব্দুল আলিম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, শ্রমিক নেতা রিজন সরকার, আজিজুল হক( আইজল) মোঃ ফুলবাবু ইসলাম বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে শ্রমিকদের বেতন বৃদ্ধি, কর্মসংস্থান নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলা এখন সময়ের দাবি।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মী, শ্রমিক ও সমর্থক অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুড়িগ্রামে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ন্যায্য মজুরি ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক

আপডেট সময় : ০১:০০:২০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬