ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন।

তৃণমূলের প্রতিভাবান শিশু-কিশোরদের জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কুড়িগ্রামে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। শনিবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
“ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা, স্বপ্নের পথে বিজয়ের সাথে”এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের ৬৪ জেলার সঙ্গে একযোগে কুড়িগ্রামেও উদ্বোধন ঘোষণা করেন তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিএম কুদরত-ই-খুদা, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদসহ অন্যান্য কর্মকর্তারা।
এছাড়াও বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান টিউটর, মহিলা দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা হবে। তাদের প্রশিক্ষণ, পরিচর্যা ও মেধা বিকাশের মাধ্যমে ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরিই এ উদ্যোগের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে জেলা স্টেডিয়াম এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। নানা বয়সী ক্রীড়ামোদী মানুষ, অভিভাবক ও তরুণদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। স্থানীয়রা মনে করছেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি কুড়িগ্রামের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন।

আপডেট সময় : ০৬:৩৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬