ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ‘চীনা জামাই’ ঘিরে চাঞ্চল্য, একনজর দেখতে গ্রামে মানুষের ভিড়

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নিজেকে চীনের নাগরিক পরিচয় দেওয়া এক যুবককে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়িতে আসতেই তাকে দেখতে উৎসুক মানুষের ঢল নামে গ্রামজুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও “বিদেশি জামাই”কে নিয়ে ছড়িয়ে পড়ে নানা আলোচনা ও ছবি।
রবিবার (১৭ মে) সকালে ফুলবাড়ী উপজেলার ধর্মপুর কালিয়াটারি গ্রামে গিয়ে দেখা যায়, স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল বিরাজ করছে। এর আগে শনিবার (১৬ মে) ওই যুবক তার স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে আসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপুর এলাকার মোফাজ্জল হোসেন ও শাহেরা বেগম দম্পতির মেয়ে মোর্শেদা খাতুন (২৫) ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সেখানে কাজ করার সময় ওই যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে বন্ধুত্ব, পরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে পারিবারিকভাবে গত ২০ এপ্রিল তাদের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের পর শনিবার স্বামীকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন মোর্শেদা। এসময় ওই যুবক নিজেকে চীনের নাগরিক হিসেবে পরিচয় দিলে মুহূর্তেই বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ তাকে দেখতে ভিড় করতে থাকেন।
স্থানীয় কয়েকজন জানান, বিদেশি নাগরিকের আগমনের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক আগ্রহ তৈরি হয়। তবে ওই যুবকের পাসপোর্ট, ভিসা বা অন্যান্য বৈধ কাগজপত্র সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি।
মোর্শেদা খাতুন বলেন, “মোবাইল ফোনে আমাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সে আমাকে পছন্দ করে ঢাকায় বিয়ে করে। সে আমাকে চীনে নিয়ে যাবে বলেছে। তাই আমি তাকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি।”
স্থানীয় ইউপি সদস্য ফেরদৌস আলম বলেন, “চীনের নাগরিক এসেছে এমন খবর পেয়ে মেয়ের বাড়িতে গিয়ে দেখি উৎসুক মানুষের ভিড়। পরে তাদের বিয়ের কাবিননামা দেখেছি। তারা গত ২০ এপ্রিল বিয়ে করেছেন।”
এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম বলেন, “প্রেমের সম্পর্কের সূত্র ধরে চীনের এক যুবক ফুলবাড়ীর মেয়েকে বিয়ে করে এলাকায় এসেছে—বিষয়টি জেনেছি। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানা যাবে।”
ঘটনাটি নিয়ে পুরো এলাকায় এখন আলোচনা-সমালোচনার ঝড় বইছে। অনেকেই এটিকে ভালোবাসার ব্যতিক্রমী গল্প হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বিদেশি পরিচয়ের স

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুড়িগ্রামে ‘চীনা জামাই’ ঘিরে চাঞ্চল্য, একনজর দেখতে গ্রামে মানুষের ভিড়

আপডেট সময় : ১০:২৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬